রণবীরের দেওয়া শ্রেষ্ঠ উপহার কী,জানালেন আলিয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
দীর্ঘ পাঁচ বছর প্রেম করে গাঁটছড়া বাঁধেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। দেড় বছর হলো সংসার করছেন তারা। এরইমধ্যে ঘর আলো করে এসেছে কন্যা রাহা। এতদিন পর আলিয়া জানালেন, রণবীরের দেওয়া কোন উপহার তার কাছে শ্রেষ্ঠ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
আলিয়া জানান, ওই উপহার দেওয়ার সময় তার প্রেমিক ছিলেন রণবীর। অভিনেত্রীর জন্য উপহার আনতে বুলগেরিয়া থেকে লন্ডনে গিয়েছিলেন তিনি। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং চলাকালীন আলিয়ার জন্মদিন পড়ে। সেসময় প্রেমিকার জন্য কেক আনতে বুলগেরিয়া থেকে লন্ডন যান রণবীর।
এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘আমার লন্ডনের একটি বিশেষ ধরনের মিল্ককেক পছন্দ। যেটা আর কোথাও পাওয়া যায় না। সেটি আনতে শুটিংয়ের মাঝে লন্ডনে যায় রণবীর। সেই সময় সে অবশ্য আমার স্বামী নয়, প্রেমিক ছিল। তবে এটা তার থেকে পাওয়া আমার শ্রেষ্ঠ উপহার।’
সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। দুই পরিবারের ছেলেমেয়ের প্রেম কাহিনি নিয়ে গড়ে উঠেছে গল্প। এতে আলিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর সিং। ছবিটির মাধ্যমে দীর্ঘদিন পর নির্মাণে ফিরছেন করণ জোহর। আলিয়া-রণবীর ছাড়াও এ ছবিতে দেখা গেছে চূর্ণি গাঙ্গুলি, টোটা রায়চৌধুরী, শাবানা আজমি ও রণিত রায়কে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










